মালফুযাত
১০০%
তিন কুলের আমলের সহীহ পদ্ধতি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, তোমরা আমাদের মাধ্যমে যে সব ইলম পাচ্ছো সবই হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রহ. এর ইলম। আমাদের কিছুই না। আমরা মুহাদ্দিস সাহেব রহ. এর কাছ থেকে যে সব বিশেষ ইলম পেয়েছি তার একটি হলো তিন কুলের আমল প্রসঙ্গে। অনেকেই এখানে ভুল করে থাকে। সহীহ নিয়ম হলো, সাধারতন দুই সময় তিন কুলের আমল করা হয়। (১) ফজর ও মাগরিবের পর (২) শোয়ার সময়। “উভয় ক্ষেত্রে আমলের নিয়ম ভিন্ন”। ফজর ও মাগরিবের সময়, প্রথমে একসাথে তিন বার সূরা ইখলাস পড়তে হবে। এরপর একসাথে তিনবার সূরা ফালাক্ব, সবশেষে একসঙ্গে তিনবার সূরা নাস।
আর শোয়ার সময় এক একটি করে অর্থাৎ প্রথমে সূরা ইখলাস একবার এরপর সূরা ফালাক্ব একবার, সূরা নাস একবার, এভাবে তিনবার পড়বে এবং প্রত্যেক বার সারা শরীরে দম করবে।