মালফুযাত
১০০%
জমি বন্ধকের সঠিক পদ্ধতি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সমাজে প্রচলিত জমি বন্ধকের পদ্ধতি হারাম এবং বন্ধকী জমির ফসল বা উর্পাজন সুদ হবে। জমি বন্ধকের হালাল ও সুদ মুক্ত পদ্ধতি হলো জমির দলীল পত্র বন্ধক রাখবে এবং জমি তার মালিকের হাতে ন্যস্ত করবে। সে চাষাবাদ করে ভোগ করবে। কারন বন্ধকের অর্থ হলো, তার থেকে কিছু নগদ অর্থ করয নেওয়া যা পরবর্তীতে তাকে ফেরৎ দিবে। এই টাকার গ্যারান্টির জন্য ঋণ গ্রহিতা থেকে জমি বন্ধক রাখা হচ্ছে। এখন যদি সে এই ঋণ প্রদানের বিনিময়ে সেই জমি ভোগ করে তাহলে তা সুদ হবে। কিন্তু যদি জমির দলীল পত্র বন্ধক রেখে জমি তার মালিককেই দেওয়া হয় তাহলে ঋণের নিরাপত্তাও হয়ে যাবে আবার ঋণ প্রদানের সাওয়াবও লাভ করবে।