আল্লাহর রহমত থেকে বঞ্চিত

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২সুন্নত, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাদীসে আছে, যে ঘরে কুকুর থাকে ঐ ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটাতো স্বাভাবিক অর্থ। কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ হলো, যার ভিতরে কুকুরের স্বভাব থাকে, সে আল্লাহর রহমত থেকে এবং ইলম থেকে বঞ্চিত হয়। কুকুরের স্বভাব দুইটিঃ লোভ আর হিংসা। কুকুর যদি একটি মৃত গরু দেখতে পায় তাহলে এ কুকুর লোভের কারণে পুরোটা একাই খেতে চায় আর হিংসার কারণে অন্য কাউকে দিতে চায় না।

আল্লাহর রহমত থেকে বঞ্চিত | ইসলামী যিন্দেগী