মালফুযাত
১০০%
না বুঝলে জিজ্ঞাস করতে হবে
একবার হযরতওয়ালা এক ছাত্রকে বললো, লেখ ‘সিরামিকের সাথে দেখা করতে হবে’। ছাত্র লিখলো, ‘শ্রমিকের সাথে দেখা করতে হবে’। হযরতওয়ালা তার লেখা দেখে বললেন কী লিখলে। ছাত্র বললো, ‘শ্রমিকের সাথে দেখা করতে হবে’। হযরতওয়ালা বললেন, আমি বললাম সিরামিক লিখতে তুমি শ্রমিক লিখলে কেন? ছাত্র উত্তর দিল আমি ভেবেছি আপনি ভুলে শ্রমিকের পরিবর্তে সিরামিক বলেছেন। হযরতওয়ালা বললেন, আমাদের অনেকেরই এই অভ্যাস আছে, কোন বিষয় না বুঝলে জিজ্ঞেস করে বুঝে নেই না, পরামর্শ করে না, পরে বলতে থাকে- ‘আমি এমনটি মনে করেছি’, ‘আমি এমনটি ভেবেছিলাম’ এই ভাবে কাজ করে। এ জন্য ভুলও হয় অনেক।