মালফুযাত
১০০%
ছোট গুনাহ ছোট আগুন
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যখন সগীরা গুনাহকে গুনাহ মনে না করা হয় তখন সগীরা বড় গুনাহ হয়ে যায়। ছোট গুনাহ তো ছোট আগুনের মতো। কোন পাগলও ঘরে ছোট আগুন লাগাবে না। তবে হ্যাঁ, যে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন।