মুরব্বীদের আমলকে দলীল হিসেবে গ্রহণ না করা

মুফতী মনসূরুল হক সাহেব১৭ অক্টোবর, ২০২৩উলামা তোলাবা

এক বড় আলিম ও মুহাদ্দিস বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে রুকনে ইয়ামানী চুম্বন করে বসে। অতঃপর তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন-আমার ভুল হয়ে গেছে। আমি রুকনে ইয়ামানীকে হাজরে আসওয়াদ মনে করেছিলাম (ভীরের কারণে খেয়াল করতে পারিনি)। এত প্রমাণিত হয় যে, মুরব্বীদের অবহিত করলে তাদের মনোযোগ ফিরে আসে। এজন্যেই আরয করছি যে, আমল কর কিতাব দেখে আর কিতাব বুঝ অভিজ্ঞদের কাছে। আর মুরব্বীদের আমলকে দলীল হিসেবে গ্রহণ কর না। কেননা, অনেক সময় মানবীয় উপাদানের কারণে তাদেরও ভুল-ত্রুটি হতে পারে। অথবা মানবীয় দুর্বলতাও অন্তরায় হতে পারে। কিংবা কোন ব্যস্ততার কারণে কেবল একদিকে মনযোগী হওয়ায় অন্যদিক থেকে মনোযোগ চলে যেতে পারে।

মুরব্বীদের আমলকে দলীল হিসেবে গ্রহণ না করা | ইসলামী যিন্দেগী