নফসের প্রতি বিশ্বাস নেই

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী সাহেব দামাত বারাকাতুহুম ইরশাদ করেন, অনেকে বলে থাকে আমি যদি ভালোমনে কোন মহিলার প্রতি দৃষ্টি দেই তাহলে ক্ষতি কি? আমার মন ফ্রেশ। মনে কোন খারাপ ইচ্ছা নেই। কিন্তু মনে রাখতে হবে কু-প্রবৃত্তি হলো কারেন্টের ন্যায়, যে কোন সময় চলে আসতে পারে। শয়তান কখনো বসে নেই, প্রাথমিক পর্যায়ে এভাবে ধোকায় ফেলবে। ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে। এক পর্যায়ে সে কু-প্রবৃত্তির চাহিদা মিটাবে। এজন্য কোন মহিলার দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাবে না।

নফসের প্রতি বিশ্বাস নেই | ইসলামী যিন্দেগী