যোগ্য ব্যক্তিকে মুফতী বানাতে হবে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অযোগ্যদের মুফতীর সনদ দেওয়া মানে, পাগলের হাতে তরবারী দেওয়া। পাগল তরবারী দিয়ে এলোপাতাড়ী মানুষ খুন করবে, আর আনাড়ী মুফতী উল্টা পাল্টা ফাতাওয়া দিয়ে মানুষকে গুমরাহ করবে। শুধু মাত্র ইফতা পড়লেই তাকে মুফতী বলা যাবেনা এবং সেও নিজের নামের সাথে মুফতী লিখবে না। মুফতী হওয়ার জন্য দুই বছর ইফতা পড়ার পর দশ বছর কোন যোগ্য মুফতীর দরবারে থেকে ফাতাওয়া লিখতে হবে। তারপর যদি তিনি তাকে অনুমতি দেন, তাহলে সে মুফতী বলে নিজেকে দাবি করতে পারবে।

যোগ্য ব্যক্তিকে মুফতী বানাতে হবে | ইসলামী যিন্দেগী