সাভাবিক আমল করবো

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, একবার এক লোক বিভিন্ন আল্লাহওয়ালাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে লাগলেন, যদি জানা যায় যে আগামীকাল মৃত্যু হবে, তাহলে কোন বিশেষ আমলটা আপনি করবেন ? একেকজন আল্লাহওয়ালা একেক ধরনের উত্তর দিলেন। কেউ বললেন সারাদিন কুরআন তিলাওয়াত, কেউ বললেন সারাদিন দু‘আ ইস্তেগফার, কেউ বললেন নামায ইত্যাদি। একজন আল্লাহওয়ালা বললেন, আমি প্রতিদিন যে আমল করি তাই করবো, আমার আমলে কোন পরিবর্তন আসবে না। কেননা আমি প্রতিদিন মৃত্যুর কথা ভেবেই আমার আমল করি।

সাভাবিক আমল করবো | ইসলামী যিন্দেগী