মালফুযাত
১০০%
অন্তরের নূর
শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১১ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত, দু‘আ দুরূদ ও যিকির
আল্লামা ইমাম মুহাম্মদ গাযযালী রহ. লিখেছেন যে, কোন নেক কাজ যেমন তিলাওয়াত, নফল নামায বা যিকির করার পর অন্তরে কোন পরিবর্তন আসে কিনা লক্ষ্য করুন। যদি কোন পরিবর্তন অনুভূত না হয়, তাহলে মনে করবেন অন্তরে রোগ আছে। যেমন, সর্দি থাকলে কোন কিছুর গন্ধ অনুভব করা যায় না। আমাদের কাছে সাধারণ একটা গন্ধ অনুভূত হবে আর অন্তরে নূরে হক অনুভূত হবে না- এটা কি করে সম্ভব। আর যদি অন্তরে নূর অনুভূত হওয়ার পর অনর্থক কথা-বার্তায় লিপ্ত হন, তাহলে তৎক্ষণাৎ অনুভব করবেন যে, অন্তরের সেই নূর চলে গেছে।