মালফুযাত
১০০%
হকের উপর প্রতিষ্ঠিত থাকা
শাইখের শুধু হকপন্থী হওয়াই যথেষ্ট নয়; বরং হকের উপর প্রতিষ্ঠিত থাকাও জরুরী। এ প্রসঙ্গে তিনি একটি ঘটনা উল্লেখ করেন, একবার ঢাকার নবাব হযরত হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. কে দাওয়াত নামা পাঠালেন। জবাবে হাকীমুল উম্মত থানভী রহ. এ শর্ত জুড়ে দিলেন, ‘ সেখানে আমাকে কোন হাদিয়া দেয়া যাবে না। প্রতিদিন কিছু সময়ের জন্য নির্জন সাক্ষাতের সুযোগ দিতে হবে। এবং থাকার স্থান এ রকম সাধারণ জায়গায় হতে হবে যেখানে সবাই নির্বিবাদে আমার সাথে সাক্ষাত করতে পারে।’ নবাব সাহেব সকল শর্ত মেনে নিয়ে চিঠি পাঠান এবং অধীর আগ্রহে হযরতের আগমনের অপেক্ষা করতে থাকেন।