দাড়ি না রাখার ক্ষতি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দাড়ি না রাখার অনেক ক্ষতি রয়েছে। তন্মধ্য হতে সবচেয়ে বড় ক্ষতি তার চেহারা কাফেরের চেহারার ন্যয় হয়ে যায়। আরেকটি ক্ষতি হলো, তার চেহারা মহিলাদের চেহারার ন্যয় হয়ে যায়। আল্লাহ তা‘আলা পুরুষের সৌন্দর্য রেখেছেন দাড়ির মাঝে আর মহিলার সৌন্দর্য রেখেছেন লম্বা চুলের মাঝে। যার ফলে দেখা যায় মাহিলারা দাড়ি বিহীন পুরুষ দেখলে ঘোমটা টানে না। মনে করে সে তো আমাদের মতই মহিলা। পক্ষান্তরে একজন দাড়িওয়ালা লোক দেখলে পুরুষ মনে করে ঘোমটা টানে।
তার ছোট বাচ্চাও ধোকায় পড়ে যায় যে, তার একজন পিতা থাকবে, একজন মাতা থাকবে। এখন দেখে চেহারা উভয়ের এক-ই। মনে করে উভয়ই তার মা। এছাড়া তো দাড়িতে ব্লেড লাগানো মানে রাসূলের (সাল্লাল্লাহু ‘আলাহি ওয়াসাল্লাম) কলিজায় ব্লেড চালানো। রাসূলকে (সাল্লাল্লাহু ‘আলাহি ওয়াসাল্লাম) কষ্ট দিয়ে কিভাবে তার সুপারিশ পাওয়া যাবে!