ইলম এর পরিচয়

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইলম, আলেম ইত্যদি এগুলো ইসলামী পরিভাষা। এসকল শব্দের নির্দিষ্ট ব্যবহার ক্ষেত্র আছে। শরী‘আতের পরিভাষায় ইলম হলো এমন খোদা প্রদত্ত নূর যা নববী প্রদীপদানী হতে বিচ্ছুরিত হয়ে হৃদয় থেকে হৃদয়ে নিয়মতান্ত্রিক ভাবে আসাতিজায়ে কিরামের সুহবাতের মাধ্যমে অর্জিত হয়।

অতএব ইন্টারনেট ফেসবুক এর মাধ্যমে কিংবা শুধু বাংলা বুখারী বগলে নিয়ে ঘুরে বেড়ানোর মাধ্যমে সহীহ ইলম হাসিল হবে না। এর দ্বারা কখনো হেদায়েতও মিলবে না। কেবল গোমরাহীই বেড়ে চলবে। তাই প্রকৃত ইলম পেতে হলে হক্কানী উলামায়ে কিরামের সুহবাতে এসে হাটু গেড়ে বসতে হবে।

ইলম এর পরিচয় | ইসলামী যিন্দেগী