সুহবাতের উদাহরণ

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সুহবাতের সাথে বয়ানের কোন সম্পর্ক নাই। বয়ান এক জিনিস সুহবাত আরেক জিনিস। তবে হ্যাঁ, যদি বয়ান এবং সুহবাত একসাথে হয় তো আরো ভালো। যেমনঃ ফুলের সুহবাতে যে যায় সে তো সুঘ্রাণ পেয়েই যায়। ফুল থেকে সুঘ্রাণ নেয়ার জন্য কেউ ফুলের বয়ান শুনার অপেক্ষায় থাকে না। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হারদুই হুজুর রহ. বলতেন, সূর্যের কথা। যে সূর্যের সুহবাতে যায় সে আলো পেয়েই যায়। সূর্যের বয়ান শুনার অপেক্ষায় থাকে না।

সুহবাতের উদাহরণ | ইসলামী যিন্দেগী