মালফুযাত
১০০%
গাইরে মুকাল্লিদ! রুদ্ধ তব মুক্তির দ্বার
মুফতী মনসূরুল হক সাহেব১৪ নভেম্বর, ২০২২ঈমান আক্বাইদ, অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ডাক্তারের হাতে যদি রুগী মারা যায়, কোন জরিমানা দিতে হয়না। কিন্তু আনাড়ীর হাতে মারা গেলে এটা হত্যা বলে বিবেচিত হবে। তেমনি ড্রাইভার গাড়ি এক্সিডেন্ট করে মানুষ মারলে বেশীর বেশী ২০ হাজার টাকা জরিমানা দিতে হয়। কিন্তু যার লাইসেন্স নেই এমন কেউ মানুষ মারলে মার্ডার কেইস হয়ে যায়। তদ্রুপ ইমামের অনুসরন করে যদি ভুলচুল হয়ে যায় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। যাদের ইমাম নেই তাদের কোন লাইসেন্স নেই। এসব আহলে হাদীস ও গাইরে মুকাল্লিদ যদি ভুল করে তথা বারবার হাত উঠায়, কিংবা বুকে হাত বাঁধে, বা জোরে আমীন বলে, তা ভুল বলেই বিবেচিত হবে। এবং পাকড়াও করা হবে।