মালফুযাত
১০০%
তাওবা-ইস্তেগফার
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বান্দার দায়িত্ব ইস্তেগফার পড়া। মাফ-তো করবেন আল্লাহ। যারা তাওবা করেন তারা আল্লাহর প্রিয় হয়ে যান। হাদীসে এসেছে-হাশরের ময়দানে ঐ ব্যক্তি বেশী সফলকাম হবে যার আমলনামায় বেশী ইস্তেগফার থাকবে। এমনকি অনেক সময় (যারা দীনের জন্য কুরবানী করে) আল্লাহ নিজের পক্ষ থেকে বান্দার হকও মাফ করে দিবেন।