মালফুযাত
১০০%
অহংকারী ও বিনয়ীর হাল
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি পাহাড়ের উপরে চড়তে চায় তখন, তখন দেখা যায় যে এমনিতেই তার মাথা নিচু করে হাটতে হয় অর্থাৎ উপরে উঠতে হলে মাথা নিচু করতেই হয়। আবার যখন পাহাড় থেকে নিচে নেমে আসে তখন তার সিনা উঁচু হয়ে থাকে, অর্থাৎ নিচে নামতে হলে ভারসাম্যতা ঠিক রাখার জন্য সিনা উঁচু করতে হয় । এমনি ভাবে মাথা নিচু করে অর্থাৎ বিনয়ী হয়ে যে চলে আল্লাহ তাকে অনেক উপরে উঠান। আবার যে সিনা ফুলিয়ে অহংকার করে চলে আল্লাহ তাকে সবার নজরে ছোট করে দেন।