বান্দার স্তর

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যদিও আল্লাহ মানুষকে বান্দা হিসেবে বানিয়েছেন, তবুও আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছেন। কেননা স্তর আছে তিনটি।

১. চাকর

এখানে স্বাধীনতা আছে। যতোটুকু সময় কাজ আছে, ততোটুকু সময় কারো অধীনে থেকে মেহনত করে । তারপর সে স্বাধীন।

২. কৃতদাস

এখানে স্বাধীনতা নাই। ২৪ ঘন্টাই কারো অধীনে থাকতে হয়। কিন্তু তাকে স্বাধীনতা দেয়া যায় অর্থাৎ আযাদ করা যায় আবার বিক্রি করা যায়।

৩. বান্দা

এর দুনিয়ার যিন্দেগীতে কোন আযাদী বা স্বাধীনতা নাই। সবসময় মালিকের অধীনে থেকে কাজ করতে হবে। এক মূহুর্তের জন্যও নিজের ইচ্ছা মতো কোন কাজ করতে পারবে না। এটাই সবচেয়ে নিচের স্তর।

কিন্তু আল্লাহ মেহেরবানী করে তার বান্দার আমল-আখলাক দেখে যখন খুশী হন, তখন তাকে সবচেয়ে বড় মাকাম দেন আর তা হলো ‘আল্লাহর বন্ধু’।

বান্দার স্তর | ইসলামী যিন্দেগী