খালেক্ব-মাখলুক্ব সমান হতে পারে না

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২২ঈমান আক্বাইদ, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মসজিদে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়, ইয়া আল্লাহ! ইয়া মুহাম্মাদ! অথবা আল্লাহ, মুহাম্মাদ একই লাইনে লেখা। এক লাইনে লিখা বিদ‘আত ও হারাম। আল্লাহ হলেন খালিক্ব, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক্ব। খালেক্ব-মাখলুক্ব কখনো এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আংটিতে প্রথম লাইনে লিখা ছিল আল্লাহ, দ্বিতীয় লাইনে রাসূল, তৃতীয় লাইনে ছিল মুহাম্মাদ। তবে কালিমায়ে তায়্যিবার মাঝে

لا اله الا الله محمد رسول الله

একই লাইনে লিখতে অসুবিধা নেই। এখানে উভয়ের পরিচয় ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হয়েছে। আরো যেখানে খালেক্ব ও মাখলুক্বের পরিচয় ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ থাকে সেখানে একই লাইনে লিখতে অসুবিধা নেই।

খালেক্ব-মাখলুক্ব সমান হতে পারে না | ইসলামী যিন্দেগী