মালফুযাত
১০০%
সুন্নতের স্বাদ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা কত দামী দামী মসলা ব্যবহার করে কত ভালো ভালো খাবার (বিরিয়ানি, পোলাও, গরুর গোশত, খাসির গোশত, মুরগীর গোশত, রেজালা ইত্যাদি) রান্না করি। রান্নাতো হয়ে যাবে। যে কেউ ঐ রান্না দেখলে পোলাওকে পোলাও এবং গোশতকে গোশত বলবে। কিন্তু বাজারের স্বল্প মূল্যের জিনিস নুন (লবণ) যদি ঐ রান্না করা জিনিসে ব্যবহার না করা হয় তাহলে সম্পূর্ণ খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। নুন (লবণ) ছাড়া ঐ খাবার কেউ খেতে চাইবে না। ঠিক তেমনি আমলের মধ্যে সুন্নতের অবস্থাও নুনের (লবণের) মত। সুন্নত ছাড়া আমল বাহ্যিক নজরে আমল মনে হবে। কিন্তু স্বাদবিহীন থাকবে।