মালফুযাত
১০০%
প্রথমে দিল তৈরি করা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহর রাসূল ﷺ সর্ব প্রথম সাহাবীদের রা. দিল তৈরি করেছেন তারপর আল্লাহর নিকট থেকে শরী‘আতের হুকুম আহকাম এসেছে। যার ফলে সাহাবীদের রা. থেকে আল্লাহর কোন হুকুম আহকামের ব্যাপারে কোন আপত্তি হয় নি। আল্লাহর দেয়া সমস্ত হুকুম আহকামকে হাসিমুখে মেনে নিয়েছেন। এ জন্য প্রথমে দিল তৈরী করতে হবে।