ইবাদতের জন্য মুজাহাদা জরুরী

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহর শরী‘আতের চাহিদা হলো মনে যা চায় তার উল্টাটা করা। প্রতিটা নেক আমলই এমন যা করতে হলে নফসের উপর করাত চালাতে হয়। হযরতওয়ালা আরো বলেন, মাল কামাই এর জন্য মেহনত জরুরী না। তাকদীরে যা আছে তা-ই পাবে। কিন্তু ইবাদাতের জন্য মুজাহাদা, ত্যাগ দরকার। যে নিজের নফসকে করাত দিয়ে টুকরা টুকরা করে তাঁর জন্য হিদায়াতের রাস্তা খুলবে।

ইবাদতের জন্য মুজাহাদা জরুরী | ইসলামী যিন্দেগী