মালফুযাত
১০০%
সহীহ হাদীস হলেই আমল যোগ্য না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, একজন ডাক্তার অনেক বিজ্ঞ। এমন কোন রোগী নাই যে, তার চিকিৎসার দ্বারা সুস্থ হয় না। সবাই আল্লাহর রহমতে তার চিকিৎসায় ভালো হয়ে যায়। এই ডাক্তার ইন্তেকাল করলেন। এখন এই মৃত ডাক্তারের দ্বারা চিকিৎসা নেয়া কী সম্ভব ? কক্ষনো না। ঠিক তেমনি সহী হাদীসতো অনেকই আছে, কিন্তু যদি তা রহিত হয়ে যায়, ঐ হাদীসের উপর আর আমল করা যাবে না।