বিবাহের ক্ষেত্রে কোন সিরিয়াল নেই

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২বিবাহ তালাক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমাদের সমাজে ছেলে মেয়ের বিবাহের ক্ষেত্রে অনেক বদ রুসুম চালু আছে। এর মধ্য হতে একটি বদ রুসুম হচ্ছে, বড় জনের সমস্যার কারণে বিবাহ করতে দেরি হবে কিন্তু ছোট জনের বিবাহ করতে কোন অসুবিধে নেই, তথাপি তার অবিভাবক তাকে বিবাহ করাতে রাজি হয় না, লোকে কি বলবে সে ভয়ে। গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করা জরুরী। কিন্তু পিতা মাতার এক বদ রুসুমের দরূন সে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা নিতে পারছেন না। এখন যদি সে কোন গুনাহে লিপ্ত হয়, তার দায়ভার তার অভিবাকদের উপর বর্তাবে। শরী‘আতে বিবাহের কোন সিরিয়াল নেই। যার যখন সুযোগ হবে সে তখন বিবাহ করবে।