মালফুযাত
১০০%
সময় নষ্ট
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বর্তমানে দুনিয়ার বিভিন্ন কাজ আল্লাহ কত সহজ করে দিয়েছেন। রান্না করার ক্ষেত্রে, কাপড় ধোয়ার ক্ষেত্রে, যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে। আর এতে আমাদের হাতে অনেক বরকতময় সময় বেঁচে যায়। যে সময়গুলোতে আমরা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে অনেক বড় আল্লাহর ওলি হতে পারতাম। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়া জমা করা আর ঘর সাজানোর কাজে লেগে গিয়ে সময়গুলো নষ্ট করছি। উচিৎ ছিল কী আর করছি কী?!