ইমাম-মুয়াযযিন নিয়োগের সময় জরুরী বিষয়াদী

মুফতী মনসূরুল হক সাহেব১৯ অক্টোবর, ২০২৩বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, মসজিদ কমিটি এবং মুতাওয়াল্লী সাহেবেরা ইমাম-মুয়াযযিন নিয়োগের সময় জরুরী বিষয়াদী খেয়াল করেন না। সুর দেখে তারা ইমাম ও মুয়াযযিন নিয়োগ দেন। অথচ দুনিয়াবী কোন বিষয় হলে তারা কত যাচাই-বাছাই করেনা। নিম্নমানের হলে তা নিতে রাযী হন না। যে সব মুয়াযযিন কম বেতনে রাখা হয় তাদের আযান-ইকামত সহী নয়।