গুনাহ প্রকাশ পেয়েই যায়

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বান্দা যত গোপনেই গুনাহ করুক এক সময় প্রকাশ পেয়েই যায়। আল্লাহ তা‘আলা কিছু দিন পর্যন্ত তা গোপন রাখেন। এবং তাকে তাওবার সুযোগ প্রদান করেন। আল্লাহ তা‘আলার এক নাম “সাত্তার” (গোপনকারী)। এ নামের ওসীলায় গোপন করেন। আল্লাহর আরেক নাম “মুবদী” (প্রকাশকারী)। যখন বান্দা গুনাহ করতেই থাকে সুযোগ পেয়েও তাওবা করে না, তখন আল্লাহ প্রকাশ করে তাকে জনসম্মুখে লাঞ্চিত করেন। তাই কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করে নিতে হবে।

গুনাহ প্রকাশ পেয়েই যায় | ইসলামী যিন্দেগী