মালফুযাত
১০০%
নেককারের শাস্তি আগে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বনি ইসরাইলের এক কউমকে তাদের গুনাহের কারণে শাস্তি দেয়ার জন্য যখন ফেরেশতা পাঠানো হলো, তখন ফেরেশতা এসে আল্লাহকে একজন লোকের কথা বললেন, যে কিনা এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদাত থেকে খালি না। আল্লাহ রাব্বুল ‘আলামীন ফেরেশতাদের আদেশ করলেন, যেন পুরো কউমকে উল্টিয়ে ঐ লোকের মাথার উপর ফেলা হয়। কেননা, আল্লাহর বান্দাদের নাফরমানি দেখেও, ঐ লোকের মধ্যে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় নি। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ এমনটি কেন করলেন? অনেকের বুঝে আসে না যে, আল্লাহ ঐ নেককার লোককে শাস্তি কেন দিলেন। এর উদাহরণ এমন, যেমন কোন ছেলের সামনে তার বাবাকে কেউ মারলে, ছেলে তার প্রতিকার না করলে, সবাই প্রথমে ছেলেকেই বকা দিবে।