রিসার্চ করে আলেম হওয়া যায় না

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, রিসার্চ করে মওদুদী হওয়া যাবে কিন্তু আলেম হওয়া যাবে না। আলবানী হওয়া যাবে মুজতাহিদ হওয়া যাবে না। আলবানীর পিতা তাকে দিয়েছিল ঘড়ির মেকারগিরী করার জন্য, ঘড়ির উপর রিসার্চ করতে গিয়ে মুজতাহিদ হয়ে গেছে। মুজতাহিদ তো হতে পারেনি হয়েছে মওদুদী। কোন উস্তাদ ছাড়া রিসার্চ করতে গিয়েছিল তো, তাই কিছুই বুঝেনি। বরং নিজের অজ্ঞতা প্রকাশ করেছে। সে মওযু ও যঈফ হাদীসকে এক মনে করেছে। অথচ মওযু ও যঈফ এক না। মওযু হল জাল হাদীস যা রাসূলের কথা না, কেউ রাসূলের নামে চালিয়ে দিয়েছে। আর যঈফ হল রাসূলের কথা তবে তার বর্ণনা সূত্রে কোন ব্যক্তির ত্রুটির কারনে দূর্বলতা এসে গেছে। তাই বলে তো যঈফ হাদীস বেকার না। শরী‘আতের অনেক ক্ষেত্রে সহীহ হাদীস পাওয়া যায় না। যঈফ হাদীস পাওয়া যায়। যদি যঈফ হাদীস না থাকতো তাহলে শরী‘আতের বহু আহ্কাম বাতিল হয়ে যেত। আলবানীর মূর্খতা প্রমানের জন্য এটাই যথেষ্ট যে সে উভয়টিকে এক বানিয়ে ফেলেছে।

রিসার্চ করে আলেম হওয়া যায় না | ইসলামী যিন্দেগী