সামাজিকতাও একটি দেবতা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সামাজিকতাও এক ধরনের দেবতায় পরিনত হয়েছে। হিন্দুরা যেমন তাদের দেবতার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এবং তার অসুন্তুটি থেকে বাঁচার ভয়ে বিভিন্ন প্রথা পালন করে থাকে। তেমনি মুসলমানরা সামাজিকতা রক্ষার্থে অনেক শরী‘আত পরিপন্থি কাজ করে থাকে। এবং বলেও বেড়ায় এমন না করলে লোকেরা কী বলবে, সমাজে মুখ দেখাব কী করে। অনেক সময় শরী‘আত পরিপন্থি জেনেও সামাজিকতা রক্ষার জন্য সামর্থ না থাকা সত্বেও ঋণ করে ধারকর্য করে লৌকিকতার আশ্রয় নেয়। যেমন, মেয়ে বিবাহ দিবে। এখন বড়সড় অনুষ্ঠান না করলে লোকেরা কী বলবে। জমি বন্ধক রেখে, সুদের উপর টাকা নিয়ে অনুষ্ঠান করে। অথচ শরী‘আত তার উপর এতবড় বোঝা চাপাইনি। সে সমাজিকতা রক্ষার জন্য নিজের উপর বোঝা চাপিয়ে নিয়েছে। সামাজিকতা কেমন যেন একটি দেবতায় পরিনত হয়েছে। হিন্দুরা দেব-দেবীর পূজা করে আর আমরা সামাজিকতার পূজা করি। তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য রইল কোথায়?