মালফুযাত
১০০%
মানুষ হতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমাদের অনেকের অনেক বড় বড় ডিগ্রী আছে, পোস্ট আছে যেমনঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, চেয়ারম্যান, ইমাম, মুআজ্জিন, মাওলানা, মুফতী ইত্যাদি। কিন্তু এখনো মানুষ হতে পারেনি। মানুষতো তাকে বলা হয়- যার অনিষ্ট থেকে অন্য প্রাণী নিরাপদ। ঐ ব্যক্তিও মানুষের কাতারে পড়বে না যাকে দেখলে মানুষ তার অনিষ্টের ভয়ে আতংকে থাকে। এ জন্য প্রয়োজন আত্মশুদ্ধি।