মালফুযাত
১০০%
আল্লাহর থিউরী বাদ দিয়ে কারুনের থিউরী গ্রহণ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বিধর্মীদের পাল্লায় পড়ে বর্তমানে মুসলমানরাও আল্লাহর থিউরী ছেড়ে কারুনের থিউরী গ্রহণ করছে। কারুনের থিউরী হল হালাল হারামের বাচ-বিচার না করে জুলুম জবরদস্তি করে সম্পদ উপার্জন করা। নিজের জন্য সঞ্চয় করে কক্ষিগত করে রাখা, মানুষের জন্য আর আল্লাহ ও তাঁর দীনের জন্য খরচ না করা। আর আল্লাহ তা‘আলার থিউরী হলো বান্দাকে তিনি যে সম্পদ দান করবেন তা দীনের পথে ব্যয় করবে, দুঃখ দুর্দশাগ্রস্তদের সহায়তা করবে। তাহলে আল্লাহও তার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহর থিউরী মানলে সম্পদ বৃদ্ধি পাবে, আর কারুনের থিউরী দ্বারা সম্পদ ধ্বংস হবে।