মালফুযাত
১০০%
আল্লাহ তা‘আলা নিরাকার নন বরং আমাদের অজানা
হযরতওয়ালা বলেন, অনেকে বলে যে, আল্লাহ তা‘আলা “সাকার” না “নিরাকার” এ নিয়ে কোন তর্ক বাহাস করা ঠিক নয়। কারণ, উভয়টির কোনটি আল্লাহর জন্য প্রযোজ্য নয়। কেননা আল্লাহর কোন কিছু কোন সৃষ্টিজীবের সাথে কোন দিক দিয়ে সামঞ্জস্য রাখে না।
বিভিন্ন আয়াতে ও হাদীসে আল্লাহ পাকের সুরত, হাত (ইয়াদ), পা (কদাম) ও চেহারার (ওয়াজাহ) কথা বলা হয়েছে এগুলো “মুতাশাবিহাত” এর অন্তুর্ভুক্ত অর্থাৎ এগুলোর বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। আর এগুলোর বাস্তব ধরণ কী, তা আমাদের জানা নেই। এবং জানা সম্ভবও না। এগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই আমাদেরকে ঈমান রাখতে বলা হয়েছে। এসব বিষয় নিয়ে তর্ক বহাস ও ঘাটাঘাচি করতে নিষেধ করা হয়েছে।