মালফুযাত
১০০%
ইসলাম সাম্যের শিক্ষা দেয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইসলাম মানবতার ধর্ম, সাম্যের ধর্ম। ইসলামের প্রতিটি বিধানই সাম্য শিখায়। উভয় দিকের ব্যালেন্স ঠিক রাখে। যেমন শ্রমিককে বলা হয়েছে, তুমি তোমার পারিশ্রমিকের জন্য মালিকের পিছু লেগে থেকো না। অপর দিকে মালিককে বলা হয়েছে, শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর পূর্বে তার পাওনা পরিশোধ করো।
মালিককে বলা হয়েছে তুমি যা খাবে গোলামকেও তাই খাওয়াবে। তুমি যা পরবে তাকেও তাই পরাবে। আবার গোলামকে বলা হয়েছে, মালিকের অনুগত হতে। সে যেভাবে রাখবে সেভাবে থাকবে। এমনি ভাবে ইসলামের প্রতিটি বিধানের মাঝেই রয়েছে সাম্যের শিক্ষা। তারপরও ইসলামের দুশমনরা ইসলামকে জুলুমের ধর্ম বলে।