সুন্নাত কিরা‘আত

মুফতী মনসূরুল হক সাহেব১৪ নভেম্বর, ২০২২কুরআন ও তাফসীর, দু‘আ দুরূদ ও যিকির

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, নামাযে সুন্নাত কিরা‘আাত পড়তে হবে। প্রত্যেক নামাযের কিরা‘আাত ভাগ করা আছে। যদি মসজিদের নির্দিষ্ট ইমাম হয় তাহলে সমপরিমাণ কিরা‘আত অন্য স্থান থেকেও পড়তে পারবে। আর যদি নির্দিষ্ট ইমাম না হয় তাহলে সে প্রত্যেক নামাযের সুন্নত কিরা‘আতের স্থান থেকে পড়বে। হানাফী মাযহাবে উত্তম হলো দুই রাকা‘আতে ভিন্ন ভিন্ন পূর্ণ দুই সূরা পড়া, তার থেকে একটু নিম্মস্তর হলো, কোন বড় সূরার মাঝ থেকে প্রথম রাকা‘আতে পড়বে দ্বিতীয় রাকা‘আতে তার পর থেকে পড়ে সূরা শেষ করবে, তার থেকে একটু নিম্মস্তর হলো উভয় রাকা‘আতে ভিন্ন ভিন্ন সূরার শেষ থেকে পড়বে। তার থেকে নিম্মস্তর হলো একেক রাকা‘আতে একেক জায়গা হতে পড়বে কোন সূরাই শেষ হবে না।

সুন্নাত কিরা‘আত | ইসলামী যিন্দেগী