মালফুযাত
১০০%
গনতন্ত্র কুফুরীতন্ত্র
একবার হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের কাছে সংবাদ এলো যে, জনৈক আলেম বলেছে, মুফতী সাহেব যে বলেন, গণতন্ত্র কুফুরীতন্ত্র এই যুগে এ কথাটা চলবে না। কারণ জরুরতের সময় অনেক অবৈধ বিষয়ও বৈধ হয়ে যায়। যেমন: কোন মহিলা যদি এক্সিডেন্ট করে তখন সাহায্যের জন্য হাত ধরা, গায়ে হাত দেওয়া কেবল বৈধই নয় বরং জরুরী। একথার উত্তরে মুফতী সাহেব হুজুর বলেন, “অল্পবিদ্যা ভয়ংকর”যে প্রবাদ বাক্য আছে এটা তারই একটা জলন্ত প্রমাণ। কেননা গণতন্ত্র এর বিষয়টি আকাঈদের সঙ্গে সম্পৃক্ত। আকাঈদের উপর আমলকে কিয়াস করা যাবে না। আর জরুরতের কারণে অনেক অবৈধ জিনিষ বৈধ হওয়া আমলের সঙ্গে সম্পৃক্ত। অতএব জরুরতের কারণে এখন গণতন্ত্র বৈধ হয়ে যাবে, এটি সম্পূর্ন একটি ভুল ও মনগড়া বক্তব্য।