মালফুযাত
১০০%
সর্ব অবস্থায় ইবাদাত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রতিটা আমলেরই একটা নির্দিষ্ট সময় আছে যেমনঃ পাঁচ ওয়াক্ত নামায নির্দিষ্ট সময়ে, রোযা রমযান মাসে, হাজ্জ যিলহাজ্জ মাসে কিন্তু সর্ব অবস্থায় ইবাদাত হলো শোকর আর সবর। একজন মানুষ সারাদিনে যে কোন হালতে থাকুক না কেন, তাকে হয় শোকর আদায় করতে হয় অথবা সবরের সাথে থাকতে হয়। এই দুই ইবাদতে একই দু‘আ, আলহামদুলিল্লাহ। সবরের ক্ষেত্রে একটু বাড়াতে হয়। আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।