মালফুযাত
১০০%
জ্বীনের সমস্যা হতে বাঁচার দু‘আ
হযরতওয়ালা বলেন, জ্বীনের অনিষ্ট থেকে হেফাজতের জন্য একটি দু‘আ আছে। এই দু‘আ পড়ার সময় যদি মনে মনে নিয়ত করে আমি জ্বীন পুড়িয়ে দিব তাহলে ঐ দু‘আর পাওয়ারে জ্বীন পুড়ে যায়। দুআটি হলো,
اعوذ بكلمات الله التامة من شر ما خلق
একবার আমার কামরার জানালা দিয়ে জ্বীনেরা আমার উপর আক্রমন করতে চাইলো। আমি তখন ঐ দু‘আটি পড়ে তাদের জ্বালিয়ে দেওয়ার নিয়ত করলাম। এরপর থেকে আর আমাকে ক্ষতি করতে আসেনি।