মালফুযাত
১০০%
সব শব্দ তাহ্ক্বীক্ব করে পড়বে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, একবার আমি হযরত মুহাদ্দীস সাহেব হুযুর রহ. এর দরবারে গেলাম। কথা প্রসঙ্গে আমি বললাম, তাসদীক বিল জিনান। হযরত বললেন, শব্দটি “তাসদিক বিল জিনান” হবে না, “জানান” হবে। আমি বললাম হযরত! লুগাতে তো জিনান লিখেছে। হুযুর বললেন, আল মু‘জামুল ওয়াসিত দেখেন। আমি দেখলাম, তো হুযুরেরটাই সঠিক। কিন্তু এখনো উলামাদের মুখে জিনান শুনা যায়। ভুলটিই প্রসিদ্ধ হয়ে আছে। এ জাতীয় আরো অনেক শব্দই সমাজে ভুল প্রচলিত আছে। যেমন: ভুল اُنْدُلُوْس সঠিক اَنْدَلُوْس। ভুল مُحَبَّةٌ সঠিক مَحَبَّةٌ। ভুল بَشَارَةٌ সঠিক بِشَارَةٌ ।
তাই ছাত্রদের উচিৎ এখন থেকেই তাহক্বীক্ব করে পড়া।