মালফুযাত
১০০%
হাদিয়ার প্রতিদান দেওয়া সুন্নত
জনৈক ব্যক্তি একদিন হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে একটি আতর হাদিয়া দিলেন। হুযুর তার হাদিয়াটি সানন্দে গ্রহন করলেন এবং পকেট থেকে আরেকটি আতর বের করে তাকে হাদিয়া দিলেন। অতঃপর বললেন হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু হাদিয়া দিলে তিনি তা গ্রহন করতেন এবং বিপরীতে তাকেও কিছু হাদিয়া দিতেন। দেওয়ার মতো কিছু না থাকলে তার জন্য দু‘আ করতেন। এখন তো আমার কাছে দেওয়ার মত কিছু আছে তাহলে আমি শুধু দুআ‘র উপর ক্ষান্ত হব কেন। আমি হাদীস পড়াই, আমি যদি সুন্নতের উপর আমল না করি তাহলে আর কে করবে। আর আমার হাদীস পড়িয়েই বা কি লাভ হবে!