মালফুযাত
১০০%
আমরা সবাই পুলিশ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, নিজে নেক আমল করে কিন্তু অন্যকে দাওয়াত দেয় না। এর উদাহরণ ঐ পুলিশের মতো যে সারা দিন-রাত নিজে ভালো কাজে মশগুল থাকে কিন্তু চোর ডাকাত ধরার ব্যাপারে কোন কাজ করেনা। তাহলে কি তাঁর চাকরি থাকবে? পুলিশের যেমন দুই কাজ, নিজে খারাপ কাজ থেকে বাঁচা এবং অন্যকে বাঁচানো। তেমনি আমরা প্রত্যেকে তাবলীগওয়ালা এবং আমাদেরও দুই কাজ। নিজে নেক আমল করে গুনাহ থেকে বাঁচা, এবং অন্যকে নেক আমলের জন্য দাওয়াত দেয়া এবং গুনাহ থেকে বাঁচানো।