কৃষি কাজ থেকে মৃত্যুর পরের অবস্থা বুঝা যায়

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কৃষি কাজ থেকে মৃত্যুর পরের অবস্থা বুঝা যায়। ফসল কাটার সময় হলে তা কেটে নিয়ে যায়, তারপর কিছু দিন জাগ দেয়, তারপর উঠিয়ে মাড়াই করে, তারপর চিটা থেকে ভালগুলি আলাদা করে, তারপর ভালো গুলি গোলায় তুলে রাখে আর চিটা গুলি চুলায় দেয়। তেমনি মানুষের মৃত্যুর মাধ্যমে তাকে কাটা হয়, তারপর কবরে রেখে জাগ দেওয়া হয়, তারপর হাশরের ময়দানে উঠিয়ে বিচারের মাধ্যমে মাড়াই করা হবে। তারপর পুলসীরাতের মাধ্যমে চিটা বাছাই করা হবে। তারপর চিটাগুলি জাহান্নামে আর ভালোগুলি জান্নাতে রাখা হবে।

কৃষি কাজ থেকে মৃত্যুর পরের অবস্থা বুঝা যায় | ইসলামী যিন্দেগী