মালফুযাত
১০০%
দু‘আর মাঝে ইকতিদা নেই
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইমামের ইকতিদা বাকি থাকে সালাম পর্যন্ত। সালাম শেষ ইকতিদাও শেষ। ইমামের সাথে দু‘আ করার সময় কোন ইকাতিদা নেই। ইচ্ছা করলে ইমামের সাথে দু‘আ করতেও পারে, নাও পারে। ইমামের আগেও শেষ করে যেতে পারে আবার ইমামের শেষ হওয়ার পরও সে দু‘আ চালিয়ে যেতে পারে। এজন্য দু‘আ শুরু করার সময় ইমাম সাহেবের জোরে শুরু করা, শেষ হলে জোরে আমীন বলে শেষ করার কোন প্রয়োজন নেই। তাই ইমাম সাহেব আস্তে হাত তুলবে। যার যার ইচ্ছামত সে হাত তুলে দু‘আ করে চলে যাবে।