মাসাইল
১০০%

রেজিস্টারে নাম লিখে সাপ্তাহিক কুরআন খতম

প্রশ্ন

আমাদের মসজিদে রেজিস্টারে নাম লেখে ২০/২৫ জন সাপ্তাহিক কোরআন খতম দেয়। এটা করা কি জায়েজ আছে। আর এই খতম করে যদি টাকা নেয় তাহলে কি জায়েজ হবে। আর টাকা না নিলে এর হুকুম কি হবে।

উত্তর

কুরআনে কারীমের খতম দেয়া অনেক সওয়াবের কাজ। কিন্তু রেজিষ্টারে লিখে খতম দেয়া এটা কেন আবশ্যক করা হল ?

এটাকে জরুরী মনে করলে, বা সুন্নাহ বা শরীয়ত সম্মত মনে করলে বিদআত হবে। হ্যাঁ, যদি কুরআন খতমে সহজতার জন্য এমনটি করা হয়ে থাকে, তাহলে কোন সমস্যা নেই।

এভাবে রেজিষ্টার করার সাথে কুরআন খতমের কোন সম্পর্ক নেই। আর কুরআন কারীম তিলাওয়াতের মাধ্যমে খতম করে টাকা পয়সা নেয়া জায়েজ নয়। টাকা নিয়ে তিলাওয়াত করলে এর দ্বারা সওয়াব হয় না। তাই এভাবে টাকা দিয়ে কুরআন খতম করা উচিত হবে না। এমনিতে খতম করলে, ইখলাসের সাথে পড়লে ইনশাআল্লাহ সওয়াব হবে।

فالحاصل أن ما شاع في زماننا من قراءة الأجزاء بالأجرة لا يجوز ؛ لأن فيه الأمر بالقراءة وإعطاء الثواب للآمر والقراءة لأجل المال ؛ فإذا لم يكن للقارئ ثواب لعدم النية الصحيحة فأين يصل الثواب إلى المستأجر ولولا الأجرة ما قرأ أحد لأحد في هذا الزمان بل جعلوا القرآن العظيم مكسبا ووسيلة إلى جمع الدنيا – إنا لله وإنا إليه راجعون – ا هـ .

প্রশ্ন