মাসাইল
১০০%
হালাল প্রানীর যে সমস্ত অংশ হারাম
প্রশ্ন
কথিত আছে, পায়ের উপরের অংশ (রানে) একটি গোশতের ছোট টুকরা থাকে, যা নাকি হারাম এটা কি সত্য?
উত্তর
হালাল প্রানীর আটটি অংশ খাওয়া নিষেধ, যথা-(১) পুরুষ লিঙ্গ, (২) স্ত্রীলিঙ্গ, (৩) মূত্রথলি, (৪) মেরুদণ্ডের ভিতরের মগজ বা সাদা রগ, (৫) চামড়ার নীচের টিউমারের মত উঁচু গোশত, (৬) অণ্ডকোষ, (৭) পিত্ত (৮) প্রবাহিত রক্ত।
এসবের মধ্যে প্রবাহিত রক্ত খাওয়া অকাট্যভাবে হারাম আর অবশিষ্টগুলো খাওয়া মাকরূহে তাহরীমা। আপনার প্রশ্নে হাঁস- মুরগীর রানের যে অংশকে হারাম বলা হয়েছে, তা উপরে উল্লেখিত কোন নিষিদ্ধ অংশের অন্তর্ভুক্ত নয়। সুতরাং, তাকে হারাম বলার কোন কারন নেই। যা কথিত শুনেছেন তা ভুল। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ৪:১১৮; ফাতওয়া রহীমিয়া, ২:২২৩আল-বাহরুর রায়িক ৮:৪৮৫]