জামানত এর উপর যাকাত

মুফতী মনসূরুল হক সাহেব২৭ সেপ্টেম্বর, ২০২৫নামায

প্রশ্ন

আমি একটি জমি / দোকান ইজারা(ভাড়া)  নিয়েছি,বছরে ভাড়া দেই আলাদা। ২ লাখ টাকা আগে দেওয়া লাগছে জামানত হিসেবে। এই দুই লাখ টাকা জমি / দোকান ছেড়ে দিলে ফেরত পাবো। এখন এই দুই লাখ টাকার যাকাতের কি হবে?

উত্তর

যেহেতু এর উপর আপনার পূর্ণাঙ্গ মালিকানা বাকি নেই। তাই ঐ দুই লাখ টাকার যাকাত আপনার উপর আবশ্যক হবে না। এর যাকাত দোকানের মালিক যিনি গ্রহণ করেছেন, তার উপর আবশ্যক হবে।

اذا عجل الأجرة لا يملك الاسترداد (رد المحتار-9\13، كرتاشى-6\10)

المستأجر إذا عجل الأجرة، قبل استفاء المنفعة لم يملك الاسترداد (المحيط البرهانى-3\196، رقم-2735)

ولوعجلالأجرةإلىربالدارلايملكالاسترداد (الفتاوىالهندية-4\412،جديد-4\444)

জামানত এর উপর যাকাত | ইসলামী যিন্দেগী