শাবানের নামায
প্রশ্ন
ইহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ডে উল্লেখ আছে যে শাবানের ১৫ তারিখ রাতে দু' দু ' রাকআত করে একশ রাকআতে সূরা ফাতিহার পরে ১১ বার সূরা এখলাস অথবা প্রত্যেক রাকআতে ১০০ সূরা এখলাস পড়বে ৷ হযরত হাসান বসরী বলেন, ৩০ সাহাবী আমার কাছে এ হাদীস বর্ণনা করেন , যে ব্যক্তি রাতে এ নামায পড়বে, আল্লাহপাক তাঁর দিকে ৭০ বার রহমতের দৃষ্টিতে দেখবেন এবং প্রত্যেক দৃষ্টিতে তার ৭০ টি প্রয়োজন মেটাবেন ৷ তার মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হল মাগফেরাত ৷
পূর্ববর্তী বুযুর্গগণ এ নামায পড়তেন একে সালাতে খায়র বলা হয় ৷
আমার প্রশ্ন হল উপরোক্ত বক্তব্যটি কি সহীহ? না যয়ীফ?
উত্তর
লাইলাতুর বারাআতে পড়া সংক্রান্ত উক্ত নামাযের কোন ভিত্তি নেই। এটি একটি বানোয়াট বর্ণনা। তাই এর উপর বিশ্বাস করে আমল করার সুযোগ নেই।
তবে লাইলাতুল বারাআতে এমন নির্দিষ্ট পদ্ধতির নামায ছাড়া নফল নামায পড়াতে কোন সমস্যা নেই।
وقالالعراقي: حديثصلاةليلةالنصفباطل …….. عنعليبنأبيطالبرضياللهعنهعنالنبي – صلّىاللهعليهوسلم – أنهقالياعليمنصلّىمائةركعةفيليلةالنصفمنشعبانيقرأفيكلركعةبفاتحةالكتابوقلهواللهأحدعشرمراتمامنعبديصليبهذهالصلاةإلاقضىاللهلهكلحاجةطلبهاتلكالليلةثمأطالفيالثوابمنهذاالجنسقدرصفحةتركتذكرهثمقالهذاحديثلاشكأنهموضوع (تخريجاحاديثإحياءعلوم الدين،دارالعاصمةللنشرالرياض-1/518-519)