মাসাইল
১০০%
দুই সিজদার মাঝে দু‘আ পড়া
প্রশ্ন
ফরয নামাযে দুই সিজাদার মাঝখানে যে দু‘আটি পড়া হয়,
اللهم اغفرلى وارحمنى واهدنى وارزقنى وعافنى -
তা পড়া কিরুপ? না পড়লে কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
প্রশ্নে বর্ণিত দু‘আটি হাদীসের কিতাবে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উক্ত দু‘আটি দুই সিজদার মাঝে পড়তেন। দুই সিজদার মাঝে উক্ত দু‘আটি পড়া মুস্তাহাব। পড়লে সওয়াব হবে।না পড়লে কোন ক্ষতি নেই। উল্লেখ্য, উক্ত দু‘আটি শুধু ফরয নামাযেই নয়, প্রত্যেক নামাযের দুই সিজদার মাঝে পড়া মুস্তাহাব। [প্রমাণ তিরমিযী শরীফ, ১/৬৩ , ইবনে মাজা শরীফ, ১:৬৪ ই’লাউল সুনান, ৩৩]