হায়েয অবস্থায় ইহরাম বাঁধা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

আমার ফ্লাইট ২০ তারিখে। সে সময় আমি হায়েয় অবস্থায় থাকবো। এমতাবস্থায় ইহরামের নিয়্যত বেধে রওয়ানা দিলে আমি তো উমরা করতে পারবো না। এই অবস্থায় ৬ দিন পর আবার হজ্জের ইহরাম কিভাবে বাঁধবো?

উত্তর

আপনি যদি আগে মক্কা যেতে চান, তাহলে আপনি শুধু হজ্জের ইহরাম বেঁধে যাবেন। সেখানে গিয়ে মক্কা শরীফের বাড়ীতে পাক হওয়া পর্যন্ত যিকির-আযকার করতে থাকবেন। আর যদি আগে মদীনায় যান তাহলে মদীনা থেকে ফেরার পথে ইহরাম বেঁধে আসবেন। [প্রমাণঃ মা’আরিফুস সুনান ৬:৩৬২]

قال شيخنا رحمه الله تعالى والحائض ان كانت قارنة فترفض للعمرة وتقضي مناسك الحج كلها ثم تقضي العمرة ويكون حجها حج افراد مثل سيدتنا عائشة رضي الله تعالى عنها رفضت العمرة. هذا عندنا. (معارف السنن:6/362)

হায়েয অবস্থায় ইহরাম বাঁধা | ইসলামী যিন্দেগী