মাসাইল
১০০%
কেঁচোর মাটি দ্বারা কুলুখ নেয়া
প্রশ্ন
কেঁচোর মাটি পাক কি-না? এর দ্বারা ঢিলা-কুলুখ ব্যবহার করা জায়িয হবে কি-না?
উত্তর
যেহেতু কেঁচো জমিনের কীট-পতঙ্গ জাতীয় প্রাণী। রক্ত বিশিষ্ট প্রাণী নয়। অতএব, এর মুখের লালা ও এবং পায়খানা নাপাক নয়। সুতরাং কেঁচোর মাটিও নাপাক নয়। একই কারণ মধুতেও বিদ্যমান। কারণ, তাতে মধু পোকার পায়খানার মিশ্রণ থাকে। কেঁচোর মাটি নাপাক ধরলে, মধুকেও নাপাক ধরতে হবে। অথচ সর্বসম্মতভাবে মধু নাপাক নয়। সুতরাং কেঁচোর মাটিও নাপাক নয়। তা দ্বারা ঢিলা-কুলুখ জায়িয হবে।